১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল ও পথসভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৬৫
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বেনাপোল স্থলবন্দর এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

পথসভায় সভাপতি তবিবুর রহমান তবি বলেন, “অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শ্রমিক সমাজ এসব অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করতে হবে।”

সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “শ্রমিকরা সবসময় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বিভ্রান্তিমূলক অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সকল অপপ্রচারের জবাব জনগণই দেবে।”

পথসভায় বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, জামির হোসেন, মো. ইছাহক মেম্বার, মো. জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মো. হাসেম আলীসহ শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের প্রতিবাদ মিছিল ও পথসভা

আপডেট: ০২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬