০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চৌগাছায় বক্স খাটে লুকানো মাদক ও নগদ টাকা উদ্ধার আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১৭

যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে বক্স খাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ব্যবসার অভিযোগে জুয়েল রহমান ওরফে জুঁইনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জুঁইনের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘরের বক্স খাটের ভেতরে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বক্স খাটের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগ থেকে ৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯৯ হাজার টাকা জব্দ করা হয়।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, উদ্ধারকৃত কফ সিরাপ অবৈধভাবে দেশে এনে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল

চৌগাছায় বক্স খাটে লুকানো মাদক ও নগদ টাকা উদ্ধার আটক ১

আপডেট: ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬