১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৪০

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। রেলওয়ে সূত্রে জানা যায়, রফিকুল ইসলামসহ কয়েকজন ওয়েম্যান বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনের পাথর (ব্যালাস্ট) ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান।
বাড়বকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার রাজ কুমার রায় জানান, কাজ করার সময় হঠাৎ দুই লাইনে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। পরিস্থিতি বুঝে রফিকুল এক লাইন থেকে অন্য লাইনে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ রানা বলেন, নিহত ব্যক্তি রেলওয়ের কর্মী ছিলেন। সকালে কাজ করার সময় ঢাকামুখী ট্রেন দেখে তিনি পাশের লাইনে সরে যান, কিন্তু সেই লাইনে আসা ট্রেনের নিচে পড়ে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

আপডেট: ০৫:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬