০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

আজ দুপুরের মধ্যে দমকা তিন বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৪০

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগে আজ সোমবার দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ-এর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় ওইসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ধরনের ঝড়ো আবহাওয়া হঠাৎ সৃষ্টি হয়ে স্বল্প সময় স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে। তাই নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন, নদীবন্দরগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে জেলে ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে নির্দেশনা মেনে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

আজ দুপুরের মধ্যে দমকা তিন বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত

আপডেট: ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬