০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৮

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালীন তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াক আউট) করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
সংসদীয় কার্যক্রম শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’—এমন সব স্লোগান লেখা ছিল।
উদ্ভূত পরিস্থিতিতে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল থামেনি। এর মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে প্রবেশ করেন এবং স্পিকারের পাশে আসন গ্রহণ করে ভাষণ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে একদিকে বিরোধী দল হইচই করতে থাকে, অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে রাষ্ট্রপতিকে সমর্থন জানাতে দেখা যায়।
একপর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির উপস্থিতিতেই প্রতিবাদ জানাতে জানাতে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। জুলাই বিপ্লবের চেতনা ও ত্যাগের প্রশ্নে কোনো আপস করা হবে না—এমন বার্তা দিতেই এই ওয়াক আউট বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

আপডেট: ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬