০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

যশোরে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৮

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান ও আখি মনির মেয়ে। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানাধীন মাইরে মন্দির (পতিতালয়) এলাকায় রোকেয়া নামের এক নারীর ঘরে অবস্থানের সময় এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন দুপুরে রোকেয়ার এক অজ্ঞাতনামা নারী কর্মী শিশুটিকে ঘোরানোর কথা বলে ঘোপ বউবাজার এলাকায় তার মেয়ের জামাইয়ের বাসায় নিয়ে যান। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে দাবি করেছেন শিশুটির মা।
প্রাথমিকভাবে সামাজিক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে পরিবার। তবে সম্প্রতি শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং প্রসাবে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, তারা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

যশোরে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট: ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬