০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দেশনেত্রীর আদর্শে অবিচল থেকে দেশের স্বার্থ রক্ষায় কাজ করবো: অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত মহান জাতীয় সংসদে তার বক্তব্যে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বক্তব্যের শুরুতেই তিনি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় সেই পথে আমরা আমৃত্যু অবিচল থাকবো।”
নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ এই সংসদ সদস্য বলেন, “যশোর-৩ আসনের সর্বস্তরের জনগণ আমাকে এই মহান সংসদে আসার এবং তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের এই আস্থার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি সবসময় তাদের অধিকার ও দাবি আদায়ে সোচ্চার থাকবো।”
সংসদীয় অধিবেশনে দেওয়া এই আবেগঘন ও বলিষ্ঠ বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির ভাষণকালে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন ও সংসদ থেকে ওয়াক আউট

দেশনেত্রীর আদর্শে অবিচল থেকে দেশের স্বার্থ রক্ষায় কাজ করবো: অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬