০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আল-আকসা বন্ধের প্রতিবাদে ফুঁসছে মুসলিম বিশ্ব: ৮ দেশের তীব্র নিন্দা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫১৫

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বের আটটি প্রভাবশালী মুসলিম দেশ। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বুধবার প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানান, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও পবিত্র উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের এই বিধিনিষেধ অবৈধ ও সম্পূর্ণ অযৌক্তিক। বিবৃতিতে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মুসল্লিদের ওপর দমন-পীড়নের তীব্র সমালোচনা করা হয়।

মুসলিম দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে, দখলকৃত জেরুজালেম কিংবা সেখানকার ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল-আকসা মসজিদের পুরো এলাকাটি কেবল মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক ও দেখভালের বৈধ দায়িত্ব জর্ডানের জেরুজালেম ওয়াকফ বিভাগের।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে তারা এই কড়াকড়ি আরোপ করেছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস এই দাবি প্রত্যাখ্যান করে একে ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও এক বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল-আকসার ফটক খুলে দেওয়ার এবং জেরুজালেমে মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

আজ থেকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু”: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আল-আকসা বন্ধের প্রতিবাদে ফুঁসছে মুসলিম বিশ্ব: ৮ দেশের তীব্র নিন্দা

আপডেট: ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬