০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

অভয়নগরের নওদাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩৫ দোকান, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫০৯

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওদাপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে বাজারের ‘কাঠপট্টি’ এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে হঠাৎ বাজারের কাঠপট্টি এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভস্মীভূত দোকানগুলোতে দামী সেগুন কাঠসহ বিভিন্ন ধরনের সাইজ কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিল। আকস্মিক এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

আজ থেকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু”: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগরের নওদাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩৫ দোকান, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

আপডেট: ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬