০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলের ২নং ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬৪৯

যশোরের বেনাপোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পোড়াবাড়ি-নারানপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পর ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যশোর-৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঃ কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মো. মোস্তাফিজোহা সেলিম, আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল।
মো. মফিজুর রহমান বাবু, আহ্বায়ক, বেনাপোল পৌর যুবদল।
এছাড়াও ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
ব বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।

সর্বাধিক পঠিত

সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা ‘পরিকল্পিত’: অনিন্দ্য ইসলাম অমিত

বেনাপোলের ২নং ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট: ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬