১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দিল দুর্বৃত্তরা; থানায় মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে (২৩) নিজ বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর তার শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে বলধারা ইউনিয়নের একটি গ্রামের নিজ শয়নকক্ষে স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা মুখবাঁধা পাঁচ দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে এক স্বজনের কৃষিজমির পাশের একটি ড্রেনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ধর্ষণের পর দুর্বৃত্তরা তার হাত-পা ওড়না ও কাপড় দিয়ে বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রাখে। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে চরম নিষ্ঠুরতায় শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পানি দিয়ে শরীরের মরিচের গুঁড়া পরিষ্কার করেন।

ভুক্তভোগী জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। ঘটনার পর তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা ‘পরিকল্পিত’: অনিন্দ্য ইসলাম অমিত

মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দিল দুর্বৃত্তরা; থানায় মামলা

আপডেট: ১০:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬