রাজধানী তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর এর নেপথ্যে থাকা কারণগুলো নিয়ে জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তার এবং শীর্ষ সন্ত্রাসীর সাথে বিরোধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে রেখে এগোচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, মুসাব্বির হত্যাকাণ্ডের পেছনে বেশ কয়েকটি মোটিভ থাকতে পারে:
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ঘিরে এলাকার এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে মুসাব্বিরের বিরোধ তৈরি হয়েছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। দলীয় কোন্দল ও মনোনয়ন: ঢাকা-১২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীর পক্ষে মুসাব্বির সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এর ফলে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত একটি অংশের সঙ্গে তার দূরত্ব ও দ্বন্দ্ব সৃষ্টি হয়।: এলাকায় প্রভাব বিস্তার ও অন্য একটি পক্ষের সাথে চলমান বিরোধকেও তদন্তের আওতায় আনা হয়েছে। তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, সবগুলো বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বিচারের দাবিতে ফুঁসছে কারওয়ান বাজার
এদিকে মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকা। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কারওয়ান বাজারের স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।
বসুন্ধরা শপিংমলের পেছন থেকে শুরু হওয়া মিছিলটি ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষুব্ধ জনতা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, বিক্ষোভকারীরা ২০-২৫ মিনিট থানার সামনে অবস্থান করলেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে মিছিলটি পুনরায় কারওয়ান বাজার গিয়ে শেষ হয়।
গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের পেছনের গলিতে অন্ধকার থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
মুসাব্বির হত্যা রহস্য: রাজনৈতিক বিরোধ ও শীর্ষ সন্ত্রাসীর সাথে দ্বন্দ্বসহ একাধিক ইস্যু নিয়ে তদন্তে পুলিশ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- ৬৬২
সর্বাধিক পঠিত





















