বিএনপি ক্ষমতায় এলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া খাল খনন প্রকল্প পুনরায় শুরু করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই প্রকল্প গ্রহণ করেছিলেন, তখন এর একাধিক কারণ ছিল।
> “খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেমন বন্যাকে নিয়ন্ত্রণ করেছেন, আর একদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন,” বলেন তিনি।
>
তিনি আরও বলেন, সেচ ব্যবস্থার উন্নতির ফলে বাংলাদেশে যেখানে একটি ফসল হতো, সেখানে দুটি ফসল হওয়া শুরু করে এবং যেখানে দুটি হতো, সেখানে তিনটি ফসল হওয়া শুরু হয়।
তারেক রহমান স্মরণ করেন, জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসসম্পূর্ণই হয়নি, বরং অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতেও সক্ষম হয়েছিল, যেখানে কয়েক বছর আগে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করব।”
০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প শুরু করবে: তারেক রহমান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- ৬১২
সর্বাধিক পঠিত




















