০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শার্শা যুবদল আহবায়কের মায়ের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৬

সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মুস্তাফিজ জোহা সেলিম-এর সদ্যপ্রয়াত মায়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি।
শার্শা উপজেলাবাসীর গর্ব, জনাব তৃপ্তি, গত কিছুদিন আগে মুস্তাফিজ জোহা সেলিম-এর মায়ের ইন্তেকালের সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার পাশে থাকতে পারেননি। সেই সময় তিনি অসুস্থ বেগম জিয়ার পাশে থাকার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন। জানাজায় অংশ নিতে না পারার কারণে আজ তিনি মরহুমার কবর জিয়ারত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সময় প্রিয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও, শার্শা উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনাব তৃপ্তির সঙ্গে কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নেন।
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং মুস্তাফিজ জোহা সেলিমসহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

শার্শা যুবদল আহবায়কের মায়ের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৫:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫