০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় জাতীয় দিবস দুটি সফলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ইউএনও ফজলে ওয়াহিদ তাঁর বক্তব্যে বলেন, “শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শার্শা উপজেলায় এসব দিবস সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে পালন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি উপস্থিত সকলের মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এবং প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, দিবস দুটি উপলক্ষে শার্শায় আলোচনাসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দোয়া ও অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

শার্শায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: ০৩:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫