০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ চারজন গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৯

যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি, রামদা, চাকু, মাদকসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভোগতী ও আলতাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহ¯পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
* আলমগীর হোসেন (৪০, ভোগতী): তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগজিনসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
* জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৫, ভোগতী) ও রাসেল (২৩, মূলগ্রাম): এদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, দুইটি ইলেকট্রিক শর্ক মেশিন এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
* উজ্জ্বল বিশ্বাস (৩৯, আলতাপোল): তার কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন পলাশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আলমগীর হোসেন ও উজ্জ্বল বিশ্বাস পৌর যুবদল থেকে বহিষ্কৃত।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই চারজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ চারজন গ্রেফতার

আপডেট: ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫