০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুরে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার যশোর কারাগারে মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭০

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক হওয়া উজ্জল বিশ্বাস (৩৯) নামে এক হাজতির যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার রাতে কারাগারের হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত উজ্জল বিশ্বাস (হাজতী নম্বর-২৮২৪) কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে এবং তিনি স্থানীয় যুবদল নেতা ছিলেন।
কারাগারে ভর্তির ১৫ মিনিটের মধ্যে মৃত্যু
জেলার আবিদ আহম্মেদ জানান, রাত নয়টার দিকে উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং তার নথিতে উল্লেখ ছিল যে, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, মৃত উজ্জলের শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাতের চিহ্ন ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জল ছাড়াও জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক যুবদল নেতা উজ্জল বিশ্বাসের (৩৯) কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয় এবং শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছিল। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

কেশবপুরে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার যশোর কারাগারে মৃত্যু

আপডেট: ০৪:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫