চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বড় ধরনের সাফল্য পেল যশোর কোতোয়ালি থানা পুলিশ। একটি চোরাই মোটরসাইকেলের পাশাপাশি উদ্ধার করা হয়েছে দুটি শক্তিশালী ককটেল। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।
আব্বাস উদ্দিন সজল: যশোর সদর উপজেলার সজলপুর গ্রামের মৃত মেতাচ্ছির হাওলাদারের ছেলে। বর্তমানে সে সাড়াপোল কারিগর পাড়ায় ফরিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে।
তুহিন হোসেন তুষার: চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে
কোতোয়ালি থানার এস আই মোফাজ্জেল হোসেন জানান, একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্তের সূত্র ধরে গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলার সাড়াপোল কারিগর পাড়া থেকে সজল ও তুষারকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে টিভিএস কোম্পানির অ্যাপাচি ব্র্যান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক সজলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, তার ভাড়া বাড়িতে ককটেল রাখা আছে।
পরে মধ্যরাতে তার স্বীকারোক্তি মোতাবেক সজলের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘরের ফলস ছাদের উপর থেকে দুটি ককটেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্বাস উদ্দিন সজলের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি মামলাচলমান রয়ছে। ককটেল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়েল করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আটক দুই অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোর থেকে চোরাই মোটরসাইকেল ও ককটেল উদ্ধার, আটক ২
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত




















