১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নাভারণ রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৯১

: শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাভারণ রেলস্টেশন এলাকায় হঠাৎ করেই চলন্ত ট্রেনের নিচে পড়ে যান ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান,
> “ঘটনার খবর পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। কীভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটতে পারে।”
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

নাভারণ রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট: ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫