যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. আলমগীর (৪০), পিতা- আব্দুল আজিজ, সাং- ভোগতি।
২. জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা- আব্দুল আজিজ, সাং- ভোগতি।
৩. রাসেল (২২), পিতা- মফিজুর রহমান, সাং- মূল গ্রাম।
৪. উজ্জল (৩৮), পিতা- নজির বিশ্বাস, সাং- আলতাপোল।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ভোররাতে ভোগতি, মূলগ্রাম এবং আলতাপোল গ্রামের চিহ্নিত অপরাধীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়:
|
| অস্ত্র ও গোলাবারুদ ১টি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টির বেশি ধারালো দেশীয় অস্ত্র। |
| মাদকদ্রব্য | ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও খালি মদের বোতল। |
| অপরাধ সরঞ্জাম | ২টি ইলেকট্রিক শক মেশিন, ১টি টাকা গোনার মেশিন, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৪টি বাটন ফোন। |
কেশবপুর থানা পুলিশ এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।
০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি, মাদক ও সরঞ্জামসহ ৪ জন গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- ৫৯৬
সর্বাধিক পঠিত




















