০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬১৮

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকল সংলগ্ন মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা কুপিয়ে ও শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে হত্যা করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,
“মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন। আজ সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি।”

ওসি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

ঝিনাইদহে নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট: ০২:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫