০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ডা. জুবাইদা রহমান ঢাকায়, সরাসরি যাচ্ছেন এভারকেয়ার:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ডা. জুবাইদা রহমানের পৌঁছানোর দিনই জানা গেল, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে।
আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না।
তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেয়, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।
গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ডা. জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে ঠিক কখন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ডা. জুবাইদা রহমান গতকাল লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

ডা. জুবাইদা রহমান ঢাকায়, সরাসরি যাচ্ছেন এভারকেয়ার:

আপডেট: ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫