গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যশোরে দিনব্যাপী বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যশোর পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ডের মাহফিলে উপস্থিত ছিলেন:
৩ নম্বর ওয়ার্ড (ঘোপ বেলতলা বৌ বাজার): বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস এবং জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।১ নম্বর ওয়ার্ড (মোল্লাপাড়া): বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।২ নম্বর ওয়ার্ড (আমিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠ): জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
৫ নম্বর ওয়ার্ড (ওয়াইডব্লিউসিএ মাঠ): জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু।

এছাড়াও ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মসজিদে ও মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়: ৪ নম্বর ওয়ার্ড: পুরাতন কসবা ঘোষপাড়া বায়তুস সালাম জামে মসজিদ ৬ নম্বর ওয়ার্ড: যশোর রেলস্টেশনের নতুন প্ল্যাটফর্ম।৭ নম্বর ওয়ার্ড: শংকরপুর মহিলা মাদ্রাসা মাঠ।৮ নম্বর ওয়ার্ড: বেজপাড়া আজিমাবাদ কলোনীর গুড় গোল্লার মোড়।৯ নম্বর ওয়ার্ড: বকচর আলী জামে মসজিদ।
বিকেলে ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনগুলোর উদ্যোগে আরও কয়েকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়:এইচ এম এম রোড (দড়াটানা জামে মসজিদ): এইচ এম এম রোডের ব্যবসায়ীদের আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের কার্যালয়: মাগরিবের নামাজ শেষে আয়োজিত মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বাদ মাগরিব সদর উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।: সকালে সাংবাদিক ইউনিয়ন যশোর-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আফজালুল করিম রানু, পরিচালক খায়রুল বাশার শাহীন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।




















