০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫

যশোর প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় যশোরের ঝিকরগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা বাজার ব্রীজমুখে বিশেষ এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় মোবারকপুর ফুরকানি মাদ্রাসার হযরত মাওলানা মুফতি মুশফিকুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঝিকরগাছা যুবদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি, মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইসহাক, মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, মনোনয়ন প্রত্যাশী ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা ইলাহি টিপু, যুবদলের সদস্য সচিব নাজমুল হক, পৌর যৃুবদলের আহ্বায়ক আরাফাত রহমান কোমল, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল

আপডেট: ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫