০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বেনাপোলে বাগে জান্নাত এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাঁচ খতম কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬

বেনাপোল, যশোর:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোল পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে বেনাপোল পৌরসভার ৯ নং বড় আঁচড়া জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কওমি মাদ্রাসায় এই মাহফিলে পাঁচ খতম কুরআন পাঠ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি এতিমদের মাঝে খাবার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমান ৮৫ – যশোর – শার্শা – ১ আসনের ধানের শীষের মনোনীত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
উক্ত দোয়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এসময় মফিকুল হাসান তৃপ্তি আবেগভরা কণ্ঠে জানান, অতি সম্প্রতি তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক জটিলতার বিস্তারিত শুনে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং সেই বেদনাময় উপলব্ধি তাকে অশ্রুসিক্ত করে তোলে। তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
রাজনৈতিক ও সাধারণ মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক মাওলানাগণ, শিশু হাফেজসহ আবাসিক মাদ্রাসার কোমলমতি ছাত্ররা পবিত্র কোরআন খতম পাঠ করেন। বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃপ্ত প্রতীক এবং জাতির আশা ও আস্থার উজ্জ্বল বাতিঘর হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় আঁচড়া বাগে জান্নাত জামে মসজিদের ইমাম। শত শত কোমলমতি এতিম শিশু, সাধারণ মানুষ এবং বিএনপির সকল নেতাকর্মী এই মোনাজাতে অংশ নেন।যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদশার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুবেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গনি বল্টু, আবদার আলী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদবেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান
* বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ
* বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন
* এছাড়াও বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁদের উপস্থিতি ও সমবেত প্রার্থনা অনুষ্ঠানটিকে দেশনেত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশে পরিণত করে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

বেনাপোলে বাগে জান্নাত এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাঁচ খতম কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫