০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির, ডিসেম্বরেই তফসিল ঘোষণা!

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত করেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি/র সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ইসি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ইসি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এই সাক্ষাতের দু-একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তিনি আরও জানিয়েছিলেন, রোববারের (৭ ডিসেম্বর) বৈঠকের পর সেই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিলের সময়সূচি ও বিস্তারিত প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন তাদের অভ্যন্তরীণ সভায় বসবে।
ইসি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮, ৯, ১০ অথবা ১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন)।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির, ডিসেম্বরেই তফসিল ঘোষণা!

আপডেট: ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫