লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গু/লি/তে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নি/হ/ত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এই দু/র্ঘ/ট/না ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবুজ মিয়া আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখা/য় প্রবেশ করেছিলেন। এসময় চেনাকাটা ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা গু/লি করলে ঘটনাস্থলেই ওই যুবক মা/রা যান।
এই হ/ত্যাকা/ণ্ডের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বিএসএফ-এর মধ্যে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
লালমনিরহাটে বিএসএফের গু/লি, বাংলাদেশি যুবক নি/হ/ত
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ৫৫০
সর্বাধিক পঠিত




















