০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

দফা দাবিতে যশোরে প্রতীকী শাটডাউন: ২ ডিসেম্বর থেকে পূর্ণ কর্মবিরতির হুমকি নার্স-মিডওয়াইফদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৭১

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর ডাকে আজ রোববার (৩০ নভেম্বর) যশোরে নার্স ও মিডওয়াইফরা কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন পালন করেছেন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালীন জেলার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে আংশিক স্থবিরতা দেখা যায়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম এবং সাধারণ সম্পাদক মুফাজ্জ্বেলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৩৮ জন নার্স–মিডওয়াইফ একই কর্মসূচি পালন করেন।
কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হয়, তবে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ শাটডাউনে যাবেন নার্স–মিডওয়াইফরা।

আন্দোলনরত নার্স ও মিডওয়াইফদের প্রধান ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্র অধিদপ্তর হিসেবে বজায় রাখা।
২. নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন।
৩. পদোন্নতি কাঠামো সংস্কার ও পদোন্নতির গ্রেড উন্নীতকরণ।
৪. ডিপ্লোমা সনদকে স্নাতক (গ্র্যাজুয়েট) মর্যাদা প্রদান।
৫. বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন।
৬. ঝুঁকিভাতা প্রদান।
৭. শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

দফা দাবিতে যশোরে প্রতীকী শাটডাউন: ২ ডিসেম্বর থেকে পূর্ণ কর্মবিরতির হুমকি নার্স-মিডওয়াইফদের

আপডেট: ০৩:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫