০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এই ট্রাইব্যুনাল মানি না’ মন্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব, ৮ ডিসেম্বরে হাজিরার নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৬৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন।

আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ফজলুর রহমানের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনাল মানি না’—এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। বিচারক এ সময় প্রশ্ন তোলেন যে, ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না।
এর আগে গত ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয় যে, একটি টকশোতে বিএনপি নেতা ফজলুর রহমান মন্তব্য করেন: “এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।” এই বক্তব্যকেই ট্রাইব্যুনালের মানহানি ও আদালত অবমাননা হিসেবে বিবেচনা করা হয়েছে।
ফজলুর রহমানের ব্যক্তিগত হাজিরার পর ট্রাইব্যুনাল আদালত অবমাননার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

এই ট্রাইব্যুনাল মানি না’ মন্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব, ৮ ডিসেম্বরে হাজিরার নির্দেশ

আপডেট: ০২:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫