০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

গাইবান্ধায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৪৫

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম (৪৯) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল আলম রংপুরের পীরগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের বাসিন্দা।
শনিবার সন্ধ্যার দিকে একটি অটোরিকশা দ্রুত গতিতে বালুয়াহাট এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আশরাফুল আলম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহত আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

গাইবান্ধায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আপডেট: ০২:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫