০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যশোরে যুবককে লক্ষ্য করে হাতবোমা হামলা: মূল হোতা ‘পিচ্চি রবি’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৮৯

যশোর শহরের রেলগেট এলাকায় এক যুবকের ওপর হাতবোমা (ককটেল) হামলার মূল হোতা রবি ওরফে ‘পিচ্চি রবি’কে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক রবি একাধিক মামলার আসামি। মঙ্গলবার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তারের কিছুক্ষণ আগেও পিচ্চি রবি চাঁচড়া মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে র‍্যাব ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত শনিবার (তারিখটি স্পষ্ট নয়) দুপুর ৩টার দিকে প্রাইভেটকার চালক রবিউল ইসলাম রনি তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোল যাওয়ার জন্য অনুরোধ করেন। রনি জানান যে তার গাড়িতে ভাড়া থাকায় তিনি ব্যস্ত আছেন এবং যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রায় আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে গিয়ে পাশের একটি দোকানে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। র‍্যাব জানতে পারে সে চাঁচড়া এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Nn

যশোরে যুবককে লক্ষ্য করে হাতবোমা হামলা: মূল হোতা ‘পিচ্চি রবি’ গ্রেপ্তার

আপডেট: ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫