০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যশোরে চায়ের ভাংতি নিয়ে বিরোধ, কেটলির আঘাতে যুবক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫০৫

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে চায়ের টাকা ভাংতি নিয়ে কথা-কাটাকাটির জেরে এক যুবককে কেটলি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। আহত যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চুড়ামনকাটি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সাকিব। তিনি যশোর সদর উপজেলার ফরিদপুর এলাকার নুরুজ্জামানের ছেলে। অভিযুক্ত দোকানি বিপুল একই উপজেলার ছাতিয়ানতলা এলাকার আতিয়ারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাকিব চুড়ামনকাটি বাজারে বিপুলের দোকানে চা পান করতে যান। চায়ের দাম পরিশোধের সময় ভাংতি টাকা না থাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিপুল কেটলি দিয়ে সাকিবের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে পরিবারের সদস্যরা আহত সাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত দোকানির বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

Nn

যশোরে চায়ের ভাংতি নিয়ে বিরোধ, কেটলির আঘাতে যুবক আহত

আপডেট: ০৫:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬