১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫০৬

যশোরে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাটুলিয়া গ্রামের বাসিন্দা মো. হেলাল হোসেন। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তাঁর প্রয়াত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে চাটুলিয়া মৌজার ৯২৫ খতিয়ানের এসএ ৫৫৪ দাগে ৭ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। বাবার জীবদ্দশায় ওই জমির মধ্যে ২ দশমিক ২৫ শতক জমি তিনি ক্রয় করেছেন বলে দাবি করেন। জমির দখল নিয়ে বিরোধের জেরে দায়ের করা একটি দেওয়ানি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

হেলাল হোসেনের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন এবং সেখানে ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় তিনি বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এসব ঘটনার পর থেকে তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে হেলাল হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পৈতৃক জমির ওপর তাঁর আইনগত অধিকার নিশ্চিত করা এবং তাঁর পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুমতাজ আলী বিশ্বাস, সৈয়দা রেহানা পারভীন, রোকেয়া, সাথী আক্তার, ফরিদা বেগম ও মিতা খাতুন।

সর্বাধিক পঠিত

Nn

যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট: ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬