০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে শার্শার পুটখালীতে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৭৯

শার্শা (যশোর): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দিনব্যাপী পুটখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচার ও বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুপুরে বারোপোতা বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন।
এরপর বিকেলে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুন্ডা গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষের পক্ষে ভোট যুদ্ধে অংশ গ্রহণের’ জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বদি এবং ছাত্রদলের বিপ্লব হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে বিএনপি নেতা ইসরাফিল হোসেন, মিজানুর রহমান মেম্বার, ইয়ার আল, ইসরাফিল হোসেন বাবু, অলিয়র রহমান, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, হাবিব, জনি হায়দার, মির্জা, জিয়া, আসাদ রবি সাইফুল, রিয়াল, সবুর সাহাজালাল, আগুন, জিয়াউর রহমান, সাহাজান, রাকিবুল ইসলামসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

একনেকের শর্ত শেষ হওয়ার আগেই ১,৪৯২ কোটি টাকার প্রকল্পে পিডি নিয়োগ, মামুন বিশ্বাসকে ঘিরে প্রশ্ন

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে শার্শার পুটখালীতে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

আপডেট: ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫