০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, অবস্থা আশঙ্কাজনক যশোর প্রতিনিধি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮২

যশোরের নাভারন কলাগছি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পুলিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিন মজুমদার বরগুনা জেলার বেতাগী থানার কাজিরাবাজ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিন মজুমদার একটি মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, পুলিন মজুমদারের শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

যশোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, অবস্থা আশঙ্কাজনক যশোর প্রতিনিধি

যশোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, অবস্থা আশঙ্কাজনক যশোর প্রতিনিধি

আপডেট: ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫