য়শোরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মনিরুল ইসলাম মনি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগীর মা শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে বিকালে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে গিলাপোল আরআরএফ বর্ণমালা স্কুলের টিফিনের সময় অভিযুক্ত মনিরুল ইসলাম মনি স্কুল চত্বরে যান। এরপর তিনি এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগীকে বাইরে ডেকে আনেন। কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে প্রথমে একটি হোটেলে নাস্তা করান এবং পরে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার পরপরই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, “এটি একটি জঘন্য অপরাধ। ভুক্তভোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।”
০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম:
অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তি আটক
অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তি আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৯৯
সর্বাধিক পঠিত



























