০১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
যশোরের শার্শায় ভয়াবহ আগুন: ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪৫ লাখ টাকা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১১

যশোরের শার্শা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার রাত ১১টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে মেসার্স জলিল স্টোর নামে একটি বড় মুদি দোকান, একটি চায়ের দোকান এবং একটি ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেসার্স জলিল স্টোর। দোকানটির মালিক আব্দুল জলিল জানান, তার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। সম্প্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। আগুন তার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।
শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

যশোরের শার্শায় ভয়াবহ আগুন: ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪৫ লাখ টাকা

যশোরের শার্শায় ভয়াবহ আগুন: ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪৫ লাখ টাকা

আপডেট: ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫