০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
টঙ্গীর কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮১

গাজীপুরের টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নেভানোর সময় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেলে আগুন নেভানোর সময় শামীমসহ মোট সাতজন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান এবং পথচারী বাবু হাওলাদার ও আশিকও ছিলেন। আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদার অবস্থাও আশঙ্কাজনক।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

টঙ্গীর কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

টঙ্গীর কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

আপডেট: ০৯:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫