জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্মানহানিকর ও মিথ্যা মন্তব্যের জন্য ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকযোগে পাঠানো এই নোটিশটি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
নোটিশে মুফতি আমির হামজাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এর বর্তমান ও সাবেক শিক্ষার্থী, এবং সংশ্লিষ্ট সবার কাছে চাইতে হবে। একইসঙ্গে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তার আপত্তিকর ভিডিওটি ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এবং ভিডিওটি সরানোর ব্যবস্থা না নেওয়া হলে তার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য, মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্য, মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭৫
সর্বাধিক পঠিত



























