নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর থানার নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো: মাফুজুর রহমান পলেন (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ভোর রাতে সদর থানার ওসি মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ডের মল্লিকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।




















