০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চলমান বিশেষ অভিযানে শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১২

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারা বাহিকতায় নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ মো, জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। শার্শা থানায় তার মামলা নং ২৩।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের নাশকতা রুখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এবং অপরাধ দমনে থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গ্রেফতার

চলমান বিশেষ অভিযানে শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট: ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬