০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যশোরের অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক-০৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫০২

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের অভিযোগে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ দল। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ার বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে গমসহ জাহাজটি জব্দ করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মোংলাগামী একটি বিদেশি জাহাজ থেকে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় ১৫০ টন সরকারি গম একটি লাইটার জাহাজে খালাস করে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গমসহ লাইটার জাহাজটি জব্দ করা হয়।
অভিযানকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু ও সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।
পরে জব্দ করা গম, লাইটার জাহাজ ও আটক পাঁচজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গ্রেফতার

যশোরের অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক-০৫

আপডেট: ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬