ডিবির অভিযানে বিদেশী মদ সহ মাদক কারবারি আটক
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে ডিবি যশোরের অভিযানে ২৫ লিটার বিদেশী মদ সহ রবিউর হাসান মিলু (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডিবি জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি যশোরের এসআই(নিঃ)/ আব্দুল্লাহ আল আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং-২৪/১১/২০২৬ তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পৌর্ট থানাধীন বেনাপোল চেকপোষ্ট বাজারস্থ সাইদুল সুপার মার্কেট এর মোঃ রবিউর হাসান মিলুর ভাড়াকৃত দোকানের মধ্যে পৌছালে ডিবি জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মোঃ রবিউর হাসান মিলু (৪৫) কে আটক করে এবং তার দোকানের ভিতর রক্ষিত ০৩ টি সাদা ককশিটের মধ্যে হতে ৪০ (চল্লিশ) টি ২৫০ মি.লি MOUNTAIN OAK WHISKY, ১৯ টি ৫০০ মি.লি MOUNTAIN OAK WHISKY, ০২ টি ৭৫০ মি.লি ROYAL GREEN PREMIUM BLENDED WHISKY, ০২ টি ১০০০ মি.লি এর VAT 69 BLENDED SCOTCH WHISKY, ০২ টি ১০০০ মি.লি JOHNNIE WALKER RED LABEL BLENDED SCOTCH WHISKY সর্বমোট ২৫ (পঁচিশ) লিটার বিদেশি মদ উদ্ধার পূর্বক জব্দ করে।
আটক আসামী হলেন, মোঃ রবিউর হাসান মিলু (৪৫)
পিতা- মৃত মানিক চৌধুরী, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- বড় আঁচড়া, বেনাপোল, থানা- বেনাপোল পৌরসভা, জেলা- যশোর।




















