নিজস্ব প্রতিনিধিঃ ডিবি যশোরের অভিযানে ১০৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
ডিবি জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি যশোরের এস আই (নি:)/ শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং ২৫/১১/২৬ খ্রী: ১৮.৫০ ঘটিকার সময় যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ০৭ নং দরাজহাট ইউনিয়ন্থ দরাজহাট গ্রামের বাসিন্দা মোঃ ওহিদুল ইসলামের বসতবাড়ির উঠানে উপস্থিত হলে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় মোঃ ওহিদুল ইসলাম (৫১) কে আটক করে এবং তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ০১ (এক) টি নীল প্লাস্টিকের জিপার ব্যাগে রক্ষিত ১০৫ (একশত পাচ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটক আসামী হলেন, মো: ওহিদুল ইসলাম (৫১), পিতা- মৃত: লুৎফর রহমান, মাতা- জাহানারা বেগম, সাং- দরাজহাট, মধ্যপাড়া, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।




















