যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৩টি শাড়ী, ১৭টি কম্বল, ০৯টি চাদর, ০১ কেজি জিরা, ০৭ প্যাকেট ফুসকা, ০৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্য সামগ্রী, ০২ প্যাকেট সনপাপড়ী, ৯৬০ প্যাকেট পান মশলা ও ১৩৬৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৩,৩৯,৫০০/-(তেরো লক্ষ ঊনচল্লিশ হাজার পাঁচশত) টাকা।




















