০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই খুন, গুলি ও কুপিয়ে নারীসহ নিহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৫১৩

খুলনা নগরীতে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুশি (২৫) নামে এক নারী এবং তুষার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকার সাত নম্বর গলিতে খুশিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে একই দিন ভোররাতে নগরীর পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া এলাকায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, নিহত তুষার একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই খুন, গুলি ও কুপিয়ে নারীসহ নিহত ২

আপডেট: ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬