০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

যশোরে শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ এবং পূজাসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

সভায় পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও বিভিন্ন বিষয় তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সর্বাধিক পঠিত

যশোরে শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

যশোরে শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ০৭:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬