যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থী ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় যবিপ্রবির ১৬ শিক্ষার্থী স্থান পেয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছাঃ হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মোঃ রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মোঃ ইসমাইল এবং ইংরেজি বিভাগের মোঃ আতিকুর রহমান।
২০২০ শিক্ষাবর্ষে মনোনয়ন পেয়েছেন কেমিকৌশল বিভাগের মোঃ রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছাঃ শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন।
অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছাঃ শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশ ও উৎকর্ষ সাধনে উৎসাহিত করতে কৃতী শিক্ষার্থীদের এই পদক দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।




















