০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চায়ের দোকানে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫২৩

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই ও সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন জানান, রাতে প্রাণিসম্পদ অফিসের মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারি শুরু হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান।

এ সময় ওই যুবকদের একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনাবেচা, পুলিশ কনস্টেবলসহ আটক ৫

চায়ের দোকানে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬