০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫০৮

খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিঅ্যান্ডবি কলোনির ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার একটি রান্নাঘরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে ওই যুবতীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেলসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ওই যুবতীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি হত্যা কি না, তা-ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও মেয়ের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট: ১২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬